রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল আগামী বছরের ডিসেম্বরে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে ২০২৪ সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে।
