ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
মে ২০, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

নিহত রিয়াজ ফকির (২৪) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হন। সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।