ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মে ১৮, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল আটটার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন- আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরে। তারা দু’জন সম্পর্কে আপন খালাত ভাই।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।