গিয়েছিলেন স্বজনের জানাজায়, লাশ হয়ে ফিরলেন ৩ জন - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গিয়েছিলেন স্বজনের জানাজায়, লাশ হয়ে ফিরলেন ৩ জন

জনবার্তা প্রতিবেদন
মে ৮, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাতে নকলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইগাতীর রাজা মিয়া (৫০), নালিতাবাড়ীর জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম (৪৫)। নিহতরা ফুলপুরে আত্মীয়ের লাশ দাফনের উদ্দেশ্যে গিয়েছিল। বাড়ি আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুরে আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশাযোগে ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যান। এতে আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবেদা বেগম নামে আরো একজন মারা যান।

ওসি আবদুল কাদের জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।