সাতক্ষীরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জনবার্তা প্রতিবেদন
মে ৬, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ছোট ভাই আজিবর রহমানকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আফসার আলী। চিকিৎসাধীন‌ অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আজিবর। গত শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিবার রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে।

নিহতের ভাই রস্তম আলী জানান, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুইজনে একসাথে গরুর মাংসের ব্যবসা করতো। গত ৩ মে শুক্রবার রাত ৯ টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক আহত অবস্থায় প্রথমে আজিবর রহমানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় আজিবর।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের ঘটনায় আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে হিসাবে রেকর্ড করা হবে। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।