ফেব্রুয়ারির মধ্যে টাকা না পেলে সর্বোচ্চ ৭২ আসনে ইভিএমে ভোট : ইসি আলমগীর - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারির মধ্যে টাকা না পেলে সর্বোচ্চ ৭২ আসনে ইভিএমে ভোট : ইসি আলমগীর

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ইভিএম কেনার টাকা ফেব্রুয়ারির মধ্যে ছাড় না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৭২টি আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে গণমাধ্যমকে একথা জানান মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নতুন করে ইভিএম কিনতে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘মধ্য জানুয়ারির মধ্যে টাকা ছাড় হলে দুই লাখ ইভিএম কিনে দেড়শ আসনে ভোট নেওয়া সম্ভব। তবে, সম্পূর্ণ টাকা পাওয়া না গেলে বা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারিতে টাকা ছাড় হলে ইভিএমে দেড়শ আসনে ভোট নেওয়া সম্ভব হবে না।’