নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের! - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের!

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২১, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের। ওই কৃষক ক্ষেতের ধান নষ্ট করায় জমিতে ইঁদুর মারা জন্য বৈদ্যতিক ফাঁদ পেতেছিলেন। আজ রোববার (২১ এপ্রিল) সকালে পুলিশ তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর বিলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, ১৫ থেকে ২০ বছর আগে উপজেলার শ্রীরামপুর (বারাশিয়া-গজালিয়া খালের) বিলের ভিতর জনৈক মাহাবুবুর রহমানের জমি নগদ জমায় (লিজ) নিয়ে বাগেরহাটের বড় সিংগা গ্রামের আফতাব নকিবের ছেলে আতিয়ার নকিব (৬৫) মাছ ও ধান চাষাবাদ করে আসছিলেন। সেখানে ঘেরের পাড়ে তিনি সপরিবারে বসবাস করতেন। ঘেরের মধ্যে তিনি চলতি মৌসুমে বেরো ধানের চাষ করেন। বিলের ভিতরে ইঁদুরে ধানের ক্ষতি করায় তিনি ইঁদুর মারতে বিদ্যুৎ দিয়ে ফাঁদ পাতেন। শনিবার (২০ এপ্রিল) যে কোন সময়ে তিনি অসাবধানবশত ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, রোববার সকালে আতিয়ার নকিবের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।