ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৩, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে আগামী ২৫ মার্চ থেকে। ওই দিন, অর্থাৎ প্রথম দিনে দেওয়া হবে ৪ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। এছাড়া চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী জিলুল হাকিম।

মন্ত্রী বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবারও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর থেকে।

প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। বিক্রিত টিকিট ফেরৎ নেওয়া হবে না।

যাত্রা টিকিট
২৫ মার্চ -৪ এপ্রিল
২৬ মার্চ-৫ এপ্রিল
২৭ মার্চ-৬ এপ্রিল
২৮ মার্চ- ৭ এপ্রিল
২৯ মার্চ- ৮ এপ্রিল
৩০ মার্চ -০৯ এপ্রিল
৩১ মার্চ -১০ এপ্রিলের টিকিট দেয়ার পরিকল্পনা (চাঁদ দেখা সাপেক্ষে)

ফিরতি টিকিট
৪ এপ্রিল-১৪ এপ্রিল
৫ এপ্রিল-১৫ এপ্রিল
৬ এপ্রিল-১৬ এপ্রিল
৭ এপ্রিল- ১৭ এপ্রিল
৮ এপ্রিল- ১৮ এপ্রিল
৯ এপ্রিল – ১৯ এপ্রিল
১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেওয়া হবে (চাঁদ দেখা সাপেক্ষে)

NA 3