রাজবাড়ীর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার কামালদিয়া থেকে ভাণ্ডারিয়া বাজারের সড়কে আলীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল সাড়ে ৭টার দিকে কামালদিয়া-ভাণ্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে যানটিতে থাকা দুই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গেছে পুলিশ।



