পিরোজপুরে ছুটির দিনে সড়কে ঝরল ৭ প্রাণ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ছুটির দিনে সড়কে ঝরল ৭ প্রাণ

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৮, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান। তিনি জানান, বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিলে সাতজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা গেছেন।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- স্বপন, নাইম, হেমায়েত, খাইরুল। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

NA 3