মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ভাই হলেন— পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ শ্রমিক। আজ সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাই নিহত হয়েছেন।