মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার এসব তথ্য নিশ্চিত করেন।

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে।

ওসি সুমন কুমার জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমার খবর নিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের নিকট থেকে শুনলাম। আমরা তদন্ত করে বিষয়টি জানার জানার চেষ্টা করছি।