চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় যাত্রীবাহী ইগল পরিবহনের একটি বাস ও স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আরএফএর ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় বলা যাচ্ছে না।