নওগাঁয় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
NA 2 
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে নার্গিস বেগম (৪৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাগির্স বেগম ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তাঁর বিয়ে হচ্ছিল না। দুই বছর আগে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে নার্গিসের স্বামী আনোয়ার হোসেন মারা যান। এর পর থেকে তিনি মায়ের সঙ্গে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার বাসায় থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন।

এদিকে স্বামীর মৃত্যুর পর তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। আজ ভোরে তার মা মেরিনা আক্তার ফজরের নামাজ শেষে নিজের ঘরে কুরআন শরিফ তেলাওয়াত করছিলেন। তখন তিনি গোঙানির আওয়াজ শুনতে পান। পরে বাড়ির একটি বাথরুমে গিয়ে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নার্গিস নিজেই বটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। যে বটি দিয়ে গলাকাটা হয়েছে সেটি মরদেহের পাশেই পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ি ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

NA 3