সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাপ নিয়ে খেলা করতে গিয়ে তুফান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে তার খেলার প্রিয় সাপের ছোবলেই তার মৃত্যু হয়।

তুফান হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে।

তুফানের বড় ভাই আফাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, তুফান সাপ নিয়ে খেলা করতো। সে যে সাপ নিয়ে খেলা করতো, গতকাল রাতে হঠাৎ সেই সাপই তাকে কামড় দেয়। তুফান বিষয়টি প্রথমে কাউকে বলেনি। এরপর যখন অসুস্থ হয়ে পড়ে তখন মাকে ডেকে সব খুলে বলে। তখন আমরা ওঝার কাছে নিয়ে যায়। সেখানে সাপের বিষ নামাতে না পারলে আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রাগান, কখনো গান-বাজনা আবার সম্প্রতি সাপ নিয়ে খেলা করতো। গতকাল রাতে ওই খেলা করা সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

NA 3