ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে জাকের পার্টির ইউনিয়ন সভাপতির মৃত্যু - জনবার্তা
ঢাকা, , |

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে জাকের পার্টির ইউনিয়ন সভাপতির মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৯, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকের পার্টির মঠবাড়ি ইউনিয়ন সভাপতি মো. বাবুল খানের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর পুখুরিজানা গ্রামে এ ঘটনা ঘটে।

বাবুল উপজেলার জাকের পার্টির মঠবাড়ি ইউনিয়নের সভাপতি ও পুখরীজানা গ্রামের মো. মোফাজ্জেল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ নির্মাণকাজের জন্য সকালে সাবমার্সিবল পাম্প দিয়ে পার্শ্ববর্তী পুকুরের সেচ কাজ করার সময় বাবুল খান বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।