অস্ত্র গোলাবারুদ ও মাইনসহ আরসার ৩ সদস্য গ্রেফতার - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র গোলাবারুদ ও মাইনসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৫, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক অস্ত্র নিয়ে আরসার ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় নামে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরসা সদস্য হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতার তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের সোর্স হিসেবে কাজ করতেন তিনি। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহিন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল তারা৷

তিনি বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার করা হতো৷ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা৷

NA 3