খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৪, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বুধবার (২৪ জানুয়ারি) ভোরে মহালছড়ির দূরছড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা এবং বিমল চাকমা। এছাড়া ত্রিপল চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

NA 3