খুলনা আইনজীবী থানা জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আইনজীবী থানা জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৩, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সারাদেশে তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। ক্ষমতাসীন আওয়ামী সরকার জণগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। অসহায় মানুষের দুর্দশা লাঘবের দায়িত্ব ছিল রাষ্ট্রের; অথচ আজ রাষ্ট্রের ক্ষমতাসীন দল এতটাই দলীয় অন্ধ যে, অসহায় মানুষের পরিবর্তে নিজেদের দলীয় ও পছন্দের লোক নির্ধারণ করে সরকারি সাহায্য ও সহযোগিতা দেয়। যে কারণে আজ জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনে এখনই মানুষকে সজাগ হতে হবে। সা¤প্রদায়িক স¤প্রীতির এ বাংলাদেশে জামায়াতে ইসলামী পরকালীন জবাবদিহিতার চিন্তা নিয়ে সব মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের দিকনির্দেশনার জন্য রয়েছে মহাগ্রন্থ আল কুরআন। যেখানে মানবজাতির কল্যাণ ও মুক্তির সব দিক নির্দেশিত রয়েছে।

তিনি বলেন, সারাদেশে তাপমাত্রা অনেকটা কমে গেছে। ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এ থেকে খুলনাও আলাদা নয়। তাই আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছি। তিনি শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আশার জন্য সরকার, সব রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আহŸান জানান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নগরীর এক মিলনায়তনে আইনজীবী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় খুলনা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এডভোকেট আওসাফুর রহমান প্রমূখ।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ এক মহাসংকট অতিক্রম করেছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার ভুলুন্ঠিত। দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কথা বলার অধিকার নাই, মত প্রকাশের অধিকার নাই, রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার নাই।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।

NA 3