শীতের সকালে ময়মনসিংহে সড়কে ঝরল তিন প্রাণ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতের সকালে ময়মনসিংহে সড়কে ঝরল তিন প্রাণ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৩, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও তাদের মধ্যে পিকআপের চালক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চিনিবোঝাই একটি পিকআপের সংঘর্ষ হলে তিনজন মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন। আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকেও মৃত ঘোষণা করেন।

NA 3