স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত স্বামী ৮ বছর পর গ্রেফতার - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত স্বামী ৮ বছর পর গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২২, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) খুলনা সদর থানা পুলিশের অভিযানে রূপসার চাঁনমারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২১ জানুয়ারি) খুলনা মেট্রপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চানমারী বাজার মসজিদ গলির মোহসিনের বাড়িতে স্বামীর হাতে বিলকিস বেগম (৪২) খুন হয়। খুনের এই ঘটনাকে কেন্দ্র করে নিহত বিলকিস বেগমের ভাই মো. জাহাঙ্গীর হোসেন খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামি মো. মনিরুজ্জামান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় শনিবার খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

NA 3