সুনামগঞ্জে খেত থেকে নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

সুনামগঞ্জে খেত থেকে নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৭, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে চারা খেত থেকে আগুনে পোড়া এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। আজ বুধবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পেছনের চারা খেতে (বীজতলা) অজ্ঞাতপরিচয় এক নারীর আধপোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর। তিনি আজকের পত্রিকাকে জানান, এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড এখনই বলা যাচ্ছে না। তদন্ত করার পরে জানা যাবে।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল রয়েছি। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

ওসি আমিনুল ইসলাম বলেন, দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।