‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ২ দফা ব্যালট বাক্স ছিনতাই - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ২ দফা ব্যালট বাক্স ছিনতাই

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একটি কেন্দ্র দখল করে দুই দফায় ৬টি ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির ফলাফল স্থগিত করা হয়েছে। রোববার দুপুর আড়াইটা ও বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটা ও বিকেলে সোয়া চারটার দিকে দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কেন্দ্রে হামলা চালানো হয় বলে জানান ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায়। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুর আড়াই দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে। তারপরেও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আবারও বেশ কয়েকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়ে আরও ৫টি ব্যালট বাক্স ছিনতাই করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সব ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ায় কেন্দ্রটির ভোটের ফলাফল বাতিল করা হয়েছে। এ কেন্দ্রটি গণনায় আনা হবে না। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

NA 3