নারীকে গাড়ির নিচে আটকে টেনে নিয়ে গেল শাহবাগ থেকে নীলক্ষেত - জনবার্তা
ঢাকা, , |

নারীকে গাড়ির নিচে আটকে টেনে নিয়ে গেল শাহবাগ থেকে নীলক্ষেত

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক নারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এরপর তিনি আটকে যান ওই প্রাইভেটকারের নিচে। এ অবস্থায় শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত ওই নারীকে টেনে নিয়ে যায়। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশীর দিকে সড়কের মুখে চালককে আটকায় পথচারীরা। কারের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় নারীকে।  এরপর তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। কিন্তু, বাঁচানো যায়নি। সেখানে নেওয়ার পর মারা যান ওই নারী।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শাহবাগ থানা ও ঢাবির টিএসসির মধ্যবর্তী রাস্তায় (ঢাবি কেন্দ্রীয় মসজিদ এলাকা) নিহত ওই নারীর সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। একপর্যায়ে তিনি গাড়ির নিচে পড়ে যান। এ সময় ওই গাড়িচালক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দেন।