রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেপ্তার : ডিবির প্রধান - জনবার্তা
ঢাকা, , |

রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেপ্তার : ডিবির প্রধান

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে। তাঁকে শিগগির আইনের আওতায় আনা হবে। সরকার বিরোধী কমকাণ্ডের কারণে তাঁকে খোঁজা হচ্ছে।’

আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল তেমন অনেক বড় বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাঁকেও শিগগির আইনের আওতায় আনা হবে।
রিজভীকে উদ্দেশ্য করে ডিবিপ্রধান বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলন ও নির্বাচন বানচালের ঘোষণা দেয়। অসুস্থ মানুষ কীভাবে এসব করেন।

যদি তিনি সত্যিই অসুস্থ হয়ে থাকেন তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।’