ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ১ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে হরিনাকুন্ডু উপজেলার চারতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে হরিণাকুন্ডের চারাতলা গ্রামে নিজের পুকুরে যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক মার্কার নাসের শাহরিয়ার জাহেদি মহুলের সমর্থক টুকু। সেসময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকি সমর সমর্থক দুলালসহ ৩ জন তাকে অর্তকিত হামলা করে। তার ডাক চিৎকার স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ওসি জিয়াউর রহমান জানান, আহত অবস্থায় টুকুকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এলাকায় উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।