মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে বিদেশি জাহাজ মোংলায় - জনবার্তা
ঢাকা, , |

মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-৯।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজে ৪৭৮ পিচ কংক্রিকের পাইল রয়েছে।

এর আগে, ১২ ডিসেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যার পালা থেকে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে ওই মালামাল ঢাকায় পাঠানো হবে।

সরকারের ওই মেগা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে।