খুলনায় বিএনপি নেতা হোসেনসহ আটক ৪ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি নেতা হোসেনসহ আটক ৪

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় অবরোধ সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে খুলনা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম হোসেন ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ১১টায় নগরীর ইকবাল নগর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক অন্য দু’জন হলেন শ্রমিক দল নেতা মোঃ ইউনুচ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির নেতা মনি।

খুলনা সদর থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।