কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টা ও ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন, ১৭নং ক্যাম্পের বাসিন্দা আবদুল্লাহ (২৭)। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, ভোর ৫টার দিকে ১৭নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী আবদুল্লাহকে ঘর থেকে ডেকে এনে রাস্তায় গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এছাড়া আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে আরও একটি ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হন। তবে তার পরিচয় এখনো পাইনি। চেষ্টা চলছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।