নওগাঁয় জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় বিএনপি নেতা মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনি মারা যান।

নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি জেলার পত্নীতলা উপজেলা নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেল সুপার মো. নজরুল ইসলাম বলেনমতিবুল মন্ডল মারপিট ও বিষ্ফোরক মামলার আসামী ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমন) রোগে আক্রান্ত ছিলেন।

বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ বলেন, মতিবুল মন্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। অসুস্থতায় মারা গেছেন।