ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে হরতাল সমর্থনে জেলা বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে তারা এ মিছিল বের করে।

এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল শেষ করে। সমাবেশে বক্তারা বলেন, এ অবৈধ সরকারের অবৈধ নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না। এসময় সকল কারাবন্দি নেতাদের মুক্তি, জামিন এবং অবিলম্বে নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানি অভিযান বন্ধের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা তাঁতি দলের সদস্য সচিব সেলিম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।