বাগেরহাটে ঘের থেকে মাছ চাষীর মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, , |

বাগেরহাটে ঘের থেকে মাছ চাষীর মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে মৎস্য ঘের পাহারার (গই ঘর) ঘর থেকে সালাম হাওলাদার (৫৭) নামের এক মাছ চাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর এলাকায় নিজ ঘের থেকে ওই চাষীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাম হাওলাদার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত ছায়েদ আলী হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদরের চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ বলেন, সালাম হাওলাদার সুনগর এলাকার আবেদ হাওলাদারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মত শুক্রবার রাতে খাবার শেষে ঘের পাহারার ঘরে ঘুমিয়ে ছিলেন সালাম হাওলাদার। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ি না আসায়, স্বজনরা ঘেরে যায়। দরজা ভেঙ্গে খাটের নিচ থেকে সালাম হাওলাদারের মরদেহ দেখতে পায় স্বজনরা। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।