বটিয়াঘাটায় একটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতি ও বাগদত্তা মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণলঙ্কার লুট করেছে। মঙ্গলবার ভোরে দিবাগত রাতে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাঁশগোলার পাশে এ ঘটনা ঘটে। পরিবারটির প্রধান অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা।
ভুক্তভোগী পরিবারের প্রধান, পুলিশ ও স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী কর্মকর্তা স্ত্রী ও কন্যাকে নিয়ে জেলার বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সংলগ্ন একতলা বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাত তিন দুর্বৃত্ত ছাদঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকতার ওপর চেতনানাশক ¯েপ্র দিয়ে অচেতন অবস্থায় ছাদের ঘরে ফেলে যান। পরে তারা নীচে নেমে তাঁর স্ত্রীকে একই কায়দায় অচেতন করে রান্না ঘরে আটকে রাখে। এক পর্যায়ে সদ্য বাগদান (আশীর্বাদ) হওয়া মেয়ের ওপর ¯েপ্র করে প্রথমে অচেতন ও সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে দুর্বৃত্তরা বাড়িতে থাকা তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণকার লুট করে পালিয়ে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার জ্ঞান ফিরলে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার মেয়ে ও তাঁর অসুস্থ মাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
খবর পেয়ে কেএমপি কমিশনার মোঃ মোজ্জাম্মেল হকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কেএমপি কমিশনার বলেন, কৈয়া বাজার এলাকায় যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এটি ডাকাতিসহ পাশবিক নির্যাতনের চেষ্টা দুর্বৃত্তরা করেছে। আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি এবং ভুক্তভোগী পরিবার ও এলাকার লোকজনের সাথে কথা বলেছি। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে। আমরা আশা করছি অপরাধী যতই শক্তিশালী হোক তাদেরকে দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
কেএমপির হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে একজন যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে মেয়ের পরিববার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে ধর্ষণ করেছে। তাকে ধর্ষণের শিকার মেয়েটি সনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদেরও দ্রুত গ্রেফতার অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।



