প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে, নিহত ২ - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে, নিহত ২

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১০, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লাগার ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেট কার উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এসময় এতে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেট কারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।