চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৫, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে পাথর বোঝাই ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল (২৬) ও মো. আলমগীর (২৮) নামে দুজন নিহত হয়েছেন।

সোমবার (ডিসেম্বর) রাত ৩টার দিকে নাজিরহাট খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালক মো. রুবেল ও ট্রাকের হেলপার মো. আলমগীরের বাড়ি ভুজপুর থানা জিলতলা এলাকায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাথর বোঝাই ট্রাক ও একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার মামাতো ভাই ও হেলপার ফুফাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানা ওসি ঘটনাটির সত্যতা প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনার খবরটি পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। মরদেহ দুটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেকে পাঠানো হয়েছে।