৫ গ্রুপের মালিক ও পরিবারের লেনদেনের তথ্য চেয়ে চিঠি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ গ্রুপের মালিক ও পরিবারের লেনদেনের তথ্য চেয়ে চিঠি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরা, সামিট ও নাসা গ্রুপের মালিক এবং তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ চিঠি দেয়। এনবিআর সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র গণমাধ্যমে নিশ্চিত করেছে।

এছাড়াও সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।