৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২১, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। ‘ফিউচার ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ মে।

পদের নাম: ফিউচার ব্র্যাঞ্চ ম্যানেজার

পদ সংখ্যা: ৫০টি

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং (ইইই)

অভিজ্ঞতা: ৩ বছর (তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন)

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ১০ মে, ২০২৪