৩৮ কর্মী নেবে আইন মন্ত্রণালয়, আবেদন করুন এখনই - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৮ কর্মী নেবে আইন মন্ত্রণালয়, আবেদন করুন এখনই

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৩, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ ধরনের শূন্য পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতেপারেবন।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১৬টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১২টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি