হাজতখানার বাথরুমে পড়ে গেলেন সাবেক মন্ত্রী কামরুল - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজতখানার বাথরুমে পড়ে গেলেন সাবেক মন্ত্রী কামরুল

জনবার্তা প্রতিবেদন
মে ২৬, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে আদালতের হাজতখানায় বাথরুমে পড়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। তার মাথায় আঘাত লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৬ মে) দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ।

তিনি বলেন, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। গত নভেম্বর থেকে তিনি জেলহাজতে। এই সময়ে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। ওজনও অনেকটা কমে গেছে। তিনি আগে থেকেই পাকস্থলীর ক্যানসারে ভুগছেন। অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে।

আইনজীবী আরও জানান, আজ আদালতের হাজতখানায় থাকার সময় তিনি টয়লেটে পড়ে যান। পড়ে গিয়ে মাথার পেছনের অংশে আঘাত পান। এরপর সেখানে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে হাজতখানায় তার মাথায় ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, দুদকের মামলায় জামিন না পেয়ে কামরুল ইসলাম গত বছর থেকে কারাগারে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ও আইনজীবীরা।

এ ঘটনায় আদালতপাড়ায় এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আইনজীবী এবং মানবাধিকার। সংগঠনগুলো বলছে, গুরুতর অসুস্থ বন্দিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।