স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৬, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন এর মধ্যে সাত জনের নাম জানা গেছে। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারের তালিকায় রয়েছেন ছয় বছর আগে বুয়েটে ছাত্রলীগের হামলায় নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামও।

বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

যাদের নাম জানা গেছে তারা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর (মরণোত্তর), স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। আরও দুজনকে এ পদক দেওয়া হয়েছে। তাদের নাম এখনো জানা যায়নি।

বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাইকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এর আগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন শহিদ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। তখন তিনি জানিয়েছিলেন, পুরস্কারপ্রাপ্ত বাকিদের নামেও চমক থাকবে।