স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৪, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এর আগে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজনের বিধান চালু করেছিল।