সীমান্ত থেকে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ - জনবার্তা
ঢাকা, , |

সীমান্ত থেকে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৬, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার (৬ অক্টোবর) ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।