সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। এ সময় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাসান আহত হন। তিনি রাজধানীর ধানমন্ডি থানায় কর্মরত।
রোববার (১৯ মে) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই তরুণীর নাম তানিয়া রশিদ (২৮) তিনি জামালপুর জেলার বাসিন্দা ও রাজধানীর ধানমন্ডি থানার পুলিশ উপ-পরিদর্শক আরিফ হাসানের স্ত্রী।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দূর্ঘটনায় আহত আরিফ হাসান ধানমন্ডি থানায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গতকাল রাত ১০টার দিকে স্বস্ত্রীক মোটরসাইকেলযোগে সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় অজ্ঞাত এক পরিবহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রী তানিয়া রশিদকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
