সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সেনাপ্রধান এসএম শফিউদ্দিন, লেফট্যানেন্ট জেনারেল মো. আকবর ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন এ অভিযোগ দায়ের করেন। তাকে ১১ ঘণ্টা গুম করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।