সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকেবিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কোনো এক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।