সাবেক মন্ত্রী সাবের হোসেন ও সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী সাবের হোসেন ও সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৬, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।