সাবেক ফুটবলার আমিনুলকে কারাগারে পাঠানোর আদেশ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ফুটবলার আমিনুলকে কারাগারে পাঠানোর আদেশ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১০, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পল্টন থানার একটি মামলায় আট দিনের রিমান্ড শেষে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার পুলিশের রিমান্ড শেষে তাকে ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা পল্টন থানায় একটি মামলায় তাকে আটক করে।