সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জুন ১৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শামসুল আলমকে বুধবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

তালেবুর রহমান বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম বলেন, শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে তোলা হবে।