সাবেক এমপি দুর্জয় ও এনামুলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি দুর্জয় ও এনামুলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এবং রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক এমপি দুর্জয় ও এনামুলের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।