সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী গ্রেফতার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।